ফেসবুক পেজ থেকে শুরু — এখন সারা বাংলাদেশে বিশ্বস্ত অর্গানিক শপ
আমাদের গল্প
২০১৯ সালে একটি ফেসবুক পেজ থেকে শুরু। সুন্দরবনের মৌয়ালদের কাছ থেকে সংগ্রহ করা খাঁটি মধু বন্ধু-পরিবারের মাঝে দেওয়া থেকে যাত্রা। বাজারে ভেজাল মধুর ছড়াছড়ি দেখে আমরা ঠিক করি — প্রতিটি ব্যাচ টেস্ট করে, সততার সাথে খাঁটি পণ্য পৌঁছে দেব।
আজ Modhu মানে খাঁটি মধু, ঘানি ভাঙা তেল, চিয়া সিড, কালোজিরা ও হানি নাট — সরাসরি উৎস থেকে আপনার ঘরে।
আমাদের প্রতিশ্রুতি
১০০% প্রাকৃতিক
কোনো চিনি, গ্লুকোজ, প্রিজারভেটিভ বা কেমিক্যাল নেই
ল্যাব টেস্টেড
প্রতিটি ব্যাচ ময়েশ্চার ও সুগার টেস্ট করে প্যাকিং
সততা
ভেজাল প্রমাণিত হলে ১০০% টাকা ফেরত — কোনো প্রশ্ন ছাড়াই